1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

পাঁচবিবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বর্নিভর বাংলাদেশের রুপকার মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে।
৭ দিন ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৩০ মে শনিবার সকালে ষ্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয়, ও কালো পতাকা উত্তোলন করা হয়।

সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ষ্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীর সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক জহুরুল ইসলাম তরফদার রুকু, পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, যুবনেতা গোলাম রাব্বানী, রিপন আকন্দ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহবায়ক আর আই রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুজ্জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব হাসানুর রহমান রাব্বি, উপজেলা কৃষকদলের আহবায়ক ফরহাদ হোসেন মিঠুন, উপজেলা মহিলাদলের সভাপতি গুলশান আরা গ্যালিস সহ উপজেলা, ইউনিয়ন বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost