1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারতে প্রধানমন্ত্রী তারেক রহমান

ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৪৮ বার পঠিত

রাজধানী ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ৯টায় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জুবাইদা রহমান বনানী সামরিক কবরস্থানে যান।

প্রধানমন্ত্রী তার স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রথমে শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। এসময় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এরপর তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ সেনা কর্মকর্তাদের কবর প্রাঙ্গণে যান। সেখানে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর, বর্তমানে বিজিবি সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। মোট প্রাণ হারান ৭৪ জন। নিহত সেনা কর্মকর্তাদের অধিকাংশকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost