1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরে অর্ধশত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘সেবার আলো’।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে শহরের নেক্সাস পাবলিক স্কুল প্রাঙ্গণে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, সয়াবিন তেল, গরম মসলা, সেমাই, চিনি ও সাবানসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য।

নেক্সাস পাবলিক স্কুলের অধ্যক্ষ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক তওহীদ আল হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি সজিব আহমেদ জয়, সাধারণ সম্পাদক মিনাল আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক ফারহানা নাজনীন, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হিমেল সরকার এবং সদস্য আবু সুফিয়ান রুবেলসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান। ঈদের আগে প্রয়োজনীয় উপহার পেয়ে উপকারভোগীরা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost