1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট হস্তান্তর

ষ্টাফ রিপোর্টাঃ-
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪২ বার পঠিত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে এসব গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্ট সংগ্রহ করেছেন পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন।

২৩ মে শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি জানান, ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডির পক্ষ থেকে প্রয়োজনীয় সব ফরেনসিক রিপোর্ট তদন্ত টিমের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুতের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে ২৪ মে রোববার আদালতে এ মামলার চার্জশিট দাখিল করা হতে পারে।

গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার খণ্ডিত মাথা। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পর প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তিনি দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost