1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

পাঁচবিবির মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদানের মধ্যদিয়ে ভূমি সেবা মেলার সমাপ্তি

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১১ বার পঠিত

গত মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৩’দিনব্যাপী ভূমি সেবা মেলা-২৬ এর অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায়
পাঁচবিবি উপজেলা ভূমি সেবা মেলারও শুভ উদ্বোধন করেন। পাঁচবিবি উপজেলা ভূমি অফিস চত্তরে অনুষ্ঠিত ভুমি সেবা মেলার মাধ্যমে উপজেলাবাসীর জমিজমার খাজনা-খারিজ, নামজারি সহ যাবতীয় কাজ বিষয়ে পরামর্শ মুলক আলোচনা করা হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমিজমা সংক্রান্ত বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকালে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার প্রদানের মধ্যদিয়ে ভূমি সেবা মেলার সমাপ্তি ঘটে।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন সহ ভুমি অফিসের কানুনগো মোঃ ফরিদুল ইসলাম, নাজির কাম ক্যাশিয়ার অমিত বসাক, প্রধান সহকারী মোঃ কোরবান আলী ও সায়রাত সহকারী মোঃ দেলোয়ার হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost