1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে বন্ধ হলো ইমাম-মুয়াজ্জিনদের ভাতা

আন্তর্জাতিক ডেস্কঃ-
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৫৮ বার পঠিত

ধর্মীয় শ্রেণিভিত্তিক সব ধরনের ভাতা ও সহায়তা প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা কার্যক্রমও বন্ধ হয়ে যাচ্ছে।

সোমবার (১৮ মে) মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল এ তথ্য জানান।

তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পরিচালিত তথ্য ও সংস্কৃতি দপ্তর, সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা দপ্তরের অধীন সব ধরনের সহায়তা প্রকল্প পর্যায়ক্রমে বন্ধ করা হবে। তবে চলতি মাস পর্যন্ত অনুদান দেওয়া হবে, এরপর থেকে এসব ভাতা আর কার্যকর থাকবে না।

মন্ত্রী আরও জানান, আগামী জুন মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আগে এসব প্রকল্পের আওতায় ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতরা মাসে ১ হাজার ৫০০ রুপি ভাতা পেতেন। নির্বাচনের আগে তা ৫০০ রুপি বাড়িয়ে ২ হাজার রুপি করার ঘোষণা দিয়েছিলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost