1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

নিজ অর্থায়নে সড়ক সংস্কার, প্রশংসায় ভাসছেন চরঅষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান সবুজ

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত

দীর্ঘদিনের অবহেলা আর জনদুর্ভোগের অবসান ঘটিয়ে শেরপুরের নকলা উপজেলাধীন কাজাইকাটা বড়বাড়ীর ক্বারী মোড় থেকে মৌলভীবাড়ি মাদরাসা রোড সড়কে খোয়া ও বালু ফেলে সংস্কার কাজ সম্পন্ন করেছেন ৮ নং চরঅষ্টধর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মেহেদী হাসান সবুজ।

স্থানীয়দের অভিযোগ ছিল, সড়কটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। এমন পরিস্থিতিতে কোনো সরকারি বরাদ্দের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারের উদ্যোগ নেন মেহেদী হাসান সবুজ। সংস্কার কাজের আওতায় রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে খোয়া ও বালু ফেলে চলাচল উপযোগী করা হয়। এতে স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

এলাকাবাসী জানান, জনপ্রতিনিধি হওয়ার আগেই জনসেবামূলক এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। তারা বলেন, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে মেহেদী হাসান সবুজ বলেন, ন্যায় ও ইনসাফের পক্ষে থেকে ইউনিয়ন বাসীর কষ্ট লাঘব করাই আমার লক্ষ্য। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী কাজ সারাজীবন কাজ করে যাবো, ইনশাআল্লাহ। সড়ক সংস্কারের এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসা কুড়াচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost