1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

পাঁচবিবিতে জোড় পূর্বক বাড়ী নির্মানের অভিযোগ

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪২ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামের আবুল কালাম আজাদ সরকার(৬০) নামের এক ব্যক্তির কবলাকৃত জমি জোরপূর্বক দখল করে বাড়ী নির্মাণের অভিযোগ উঠেছে একই গ্রামের তায়েজ উদ্দিন ও বিলকিস গংয়ের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী পাঁচবিবি থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলা শেকটা গ্রামের মৃত লাল মিয়া সরকারের পুত্র আবুল কালাম আজাদ সরকার একই গ্রামের মৃত জায়বর আলীর পুত্র তায়েজ উদ্দিন ও গিয়াসউদ্দিনের নিকট থেকে ১৯৯৪ ও ১৯৯৫ সালে শেকটা মৌজার আর এস খতিয়ান নং ৪৮১, ১১৮০,১৩৮৩/১৫৫৯ দাগ নং ১২৬৫ ও ১২৬৩ মোট ১৬ শতক করে ৩২ শতক জমি ক্রয় করেন। বর্তমানে উক্ত জমি ২০২৩ সালে বিবাদীরা জোর পূর্বক দখল করে নেন। এ ব্যাপারে জয়পুরহাট জজ আদালতে একটি মামলা বিচারধীন ও স্থায়ী স্থাপনা নির্মাণের নিষেধাজ্ঞা রয়েছে।
এরপরও আদালতে আদেশ অমান্য করে বিবাদী গং উক্ত জমিতে জোরপূর্বক ইটের বাড়ী নির্মাণ করছেন।

এবিষয়ে বিলকিস বেগম বলেন, আমি জমিটি ২০০৫ সালে ক্রয় করেছি। সেই থেকে দখল নিয়ে সেখানে বসবাস করে আসছি। আদালতে মামলার রায়ও আমরা পেয়েছি। জোরপূর্বক দখল বা বাড়ী নির্মাণের অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।
অভিযোগের তদন্ত কর্মকর্তা পাঁচবিবি থানার এসআই এ এস আই সফিউর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাদীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি মিমাংসা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost