1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

নকলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

০৮ জুন সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন (এ্যানি), উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ গোলাম সারোয়ার, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক গোলাম মাসুম, থানার ওসি রিপন চন্দ্র গোপ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ, শফিউজ্জামান রানা, আরিফুর রহমান, মামুন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন এবং বিভিন্ন উন্নয়ন ও জননিরাপত্তা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost