1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

নকলায় আধুনিক ডেইরি উপকরণ পেলো ৩৬০ জন দুগ্ধ খামারি

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত

শেরপুরের নকলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় ৩৬০ জন দুগ্ধ খামারির মাঝে উন্নত মানের ডেইরি উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (৭ জুন) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে ডেইরি পিজি (প্রডিউসার গ্রুপ) সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: নজরুল ইসলাম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গ্রামীণ পর্যায়ে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করা এবং খামারিদের আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করে স্বাবলম্বী করে তোলা। এই প্রকল্পের মাধ্যমে দুগ্ধ খামারিরা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও মানসম্মত উপায়ে দুধ সংগ্রহ ও বাজারজাতকরণ করতে পারবেন, যা স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে এবং পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে উপকারভোগী ৩৬০ জন খামারির মাঝে দুধ সংগ্রহের আধুনিক স্টিলের ক্যান, বালতিসহ দুগ্ধ ও ডেইরি খামার ব্যবস্থাপনার বিভিন্ন আনুষাঙ্গিক উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, ডেইরি পিজি-এর উপকারভোগী সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost