1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

পাঁচবিবিতে” পিকনিকের বাস কেড়ে নিল” এক শিশুর প্রান

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবির দরগাপাড়ায় পিকনিকের বাসের ধাক্কায় হামিম হোসেন (৩) শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল ৯’টায় শিশুটি রাস্তা অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহত হামিম ওই এলাকার দর্জি মোঃ শফিকুল ইসলামের ছেলে।

একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, শিশুটির মা বাড়ি সংলগ্ন (পাঁচবিবি-হিলি) পাকা রাস্তার অপর পাশে রোদে ধান শুকাতে দেয়। হামিম বাড়ি থেকে মায়ের নিকট যাওয়ার জন্য রাস্তা অতিক্রম করছিল। রাজশাহী/নওগাঁ এলাকা থেকে উত্তরের জেলা দিনাজপুর/রংপুরের কোন পিকনিক স্পটে দ্রুতে গতিতে যাওয়া বাসের ধাক্কায় শিশুটির শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হলেও ঘাতক চালক বাসটি নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এসময় নিহত শিশুর মা-বাবা, আত্বীয়-স্বজন ও এলাকাবাসী নিষ্পাপ শিশুর মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়ে।

পাঁচবিবি থানার ওসি হাফিজ মোঃ রায়হান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা করা হয় এবং পরিবারকে লাশ দাফনে অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost