1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সাংবাদিকদের কাজে বাধা সহ্য করা হবে না-তথ্যমন্ত্রী

জুবায়ের খন্দকার, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের অনৈতিক বাধা সহ্য করা হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ ধরনের ঘটনা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে।

সোমবার (০১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে যা শুনেছেন, তাতে মনে হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভেতরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। বিষয়টি সত্য হলে তিনি বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন বলেও জানান।

তিনি বলেন, গণমাধ্যমের অন্যতম দায়িত্ব হলো বিভিন্ন বিষয় জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা। সেই দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের সবার কর্তব্য।

তথ্যমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের পেশাগত কাজে কোনো অনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি হলে সরকার কঠোর অবস্থান নেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী, বারবার জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন। সেই নীতির আলোকে এ ধরনের ঘটনাগুলো মূল্যায়ন, পর্যালোচনা ও বিচার করা হবে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে একুশে ফেব্রুয়ারি, ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন করা, পবিত্র ঈদুল ফিতরের অনুষ্ঠান করা এবং গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ পালন করা এবং তারপরে এই ঈদ। এ পর্যন্ত আমাদের কাছে যতটুকু সংবাদ সর্বত্রই একটা স্বতঃস্ফূর্ততার ছাপ পড়েছে। উল্লেখযোগ্য তেমন কোনো নেতিবাচক কোনো কিছু তো কানে আসেনি।

সাংবাদিক নেতা, সংবাদপত্রের সম্পাদক ও মালিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন জানিয়ে তিনি বলেন, সবাই বলেছেন, এই প্রথম তারা নিয়ন্ত্রণহীনভাবে সাংবাদিকতা করছেন এবং কোথাও কোনো মহল থেকে, সরকারি মহল থেকে কোনো ধরনের কোনো চাপ বা কোনো ধরনের কোনো কিছু করা হয়নি।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিবাদ-পরবর্তী পরিস্থিতিতে দেশে যে বিপুলসংখ্যক মামলা দায়ের হয়েছে, তার অনেকগুলোই মানুষের ক্ষোভ ও বিক্ষোভের বহিঃপ্রকাশ। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ জানাবেন, সেটি স্বাভাবিক বিষয়। তবে এসব মামলার মধ্যে কোনগুলো সুনির্দিষ্ট ও কতটা যথাযথভাবে করা হয়েছে, তা নতুন সরকারকে যাচাই করতে হচ্ছে।

তিনি বলেন, এ বিষয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রীও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি স্পষ্টভাবে বলেছেন, সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ ছাড়া কাউকে মিথ্যা অভিযোগে হয়রানির শিকার হতে দেয়া হবে না।

মন্ত্রী আরও বলেন, কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ বা অপরাধের তথ্য থাকলে তা দেশের প্রচলিত আইন অনুযায়ী স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ায় এগিয়ে যাবে। তবে ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে কাউকে হয়রানি করার সুযোগ দেয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost