1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

পাঁচবিবির উচনা মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূনমিলনী অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৪১ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা উচনা দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনমিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকালে উচনা মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের
আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে ঈদ পূনমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঈদ পূনমিলনীকে ঘিরে সকাল থেকেই প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিততে তাদের সেই চিরচেনা শিক্ষা প্রতিষ্ঠান উৎসব মূখর হয়ে ওঠে। দীর্ঘদিন পর পুরনো বন্ধু বান্ধবীদের কাছে পেয়ে মহুর্তেই সেই স্কুল স্মৃতির মাঝে হারিয়ে যান তারা। অনেকেই খোঁশ গল্প, কেউবা সেলফিতে ব্যস্ত হয়ে পড়েন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও টি শার্ট বিতরণ করা হয়।

পরে ” স্মৃতির আঙ্গিনায় ফিরি, আবার নতুননে আহবানে ” এই শ্লোগানকে সামনে নিয়ে ঈদ পুনমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মালিক।

নিউ মিশন পাবলিক স্কুল ঢাকা প্রধান শিক্ষক আফজাল হোসেন মাসুমের সঞ্চালনায় অত্র মাদ্রাসার সহ সুপার আব্দুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা ইউনুছ আলী, প্রাক্তন শিক্ষক মাওলানা আমান উল্লাহ আমান।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ধরঞ্জী মাদ্রাসার সহ সুপার বাবুল হোসেন, এ্যাডঃ আলমগীর হোসেন, মোঃ আতিয়ার রহমান, মোস্তাক হোসেন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের মরহুম প্রতিষ্ঠাতা সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
শেষে অনুষ্ঠানে অংশ গ্রহণকারীদের নিয়ে র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost