1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফুটালেন চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নে প্রায় এক হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মরিচপুরান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি হাজ্বী মোঃ ফরহাদ হোসেনের উদ্যোগে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ মে) সকালে মরিচপুরান চৌরাস্তা বাজার এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে আলু, চিনি, পেঁয়াজ, সাবান, সেমাই ও নুডলসসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল।

অনুষ্ঠানে মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক মোঃ ফকরুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ ফুল মাহমুদ, মোঃ আব্দুস সাত্তার ও মোঃ হাফিজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, প্রতি বছরের মতো এবারও ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চেয়ারম্যান প্রার্থী হাজ্বী মোঃ ফরহাদ হোসেন। তার এ উদ্যোগে উপকৃত হয়েছেন এলাকার শত শত পরিবার।

শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও মুঠোফোনে সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান হাজ্বী মোঃ ফরহাদ হোসেন। একইসঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করেন এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost