1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

নকলায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আল আমিন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নকলা পৌরসভার আয়োজনে দিবসটি উপলক্ষে নকলা পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় নকলা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিএনপি নেতা জাহিদুল ইসলাম, জামায়াতের উপজেলার ভারপ্রাপ্ত আমীর শরিফুল ইসলাম, আব্দুল করিম হেলথকেয়ার কেয়ার সেন্টারের ডাঃ রিফাত হাসান, চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক লিটনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ!’ (Our Hands, Our Future!) প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নিরাপদ স্যানিটেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে স্বাস্থ্যসম্মত জীবনযাপন, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

এসময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান,
উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেন,
হিসাব রক্ষক ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন, সুপার ভাইজার ফজলে রাব্বী রাজন, পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ সাংবাদিক শফিউল আলম লাভলু, জাহাঙ্গীর হোসেন আহমেদ, শফিউজ্জামান রানা, আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost