
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাখাই গ্রামের নবজাতক শিশুকে নিয়ে পরিকল্পিত মানহানি ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) স্থানীয়ভাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী হাফেস রনি তালুকদার(২৩) এর মা আয়শা সিদ্দিকা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তারা নবজাতক শিশুকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানিকর প্রচারণা ও মিথ্যা মামলার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে বলা হয়, একটি নবজাতক শিশুকে ঘিরে এমন কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। তারা বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হয়রানি ও মিথ্যা মামলার অবসানের দাবি জানান। এ সময় পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সংবাদ সম্মেলনের আয়োজন করে হাফেজ রনি তালুকদারের পরিবারবর্গ।
Leave a Reply