
জয়পুরহাটের পাঁচবিবিতে জুয়েলার্স এসোসিয়েশনের বর্ধিত সভা ও কমিটি গঠন অনুষ্ঠান আজ বুধবার দুপুরে সোনারপট্রি গ্রান্ড ফুড সেন্টারে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন উপজেলা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীন জুয়েলার্স ব্যবসায়ী আব্দুর রউফ (রবু)।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জয়পুরহাট জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি শ্রী সঞ্জিত সাহা। বিশেষ অতিথি সম্পাদক শ্রী নয়ন চন্দ্র মহন্ত,বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউ,পি সদস্য আব্দুর রউফ ভূইয়া,বাগজানা বাজারের তীথি জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী সুভাস মহন্ত,সুচনা জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্রী সুবোধ সরকার, নিউ হক জুয়েলার্সের স্বত্বাধিকারী আলাউল হক,মামুনি জুয়েলার্সের স্বত্বাধিকারী মিলন শেখ ও অপর্ণা জুয়েলার্সের স্বত্বাধিকারী রতন সরকার প্রমুখ।
সভাশেষে সর্বসম্মতিক্রমে সভাপতি রিমু জুয়েলার্সের স্বত্বাধিকারী রিপন সরদার ও সাধারন সম্পাদক শিলা জুয়েলার্সের স্বত্বাধিকারী রাজু আহম্মেদকে নিবার্চিত করে একটি ৪ মাস মেয়াদী কমিটি গঠন করা হয়।
এ সভায় উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের জুয়েলার্সের মালিক- কর্মচারী উপস্থিত ছিলেন।
Leave a Reply