
৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় পাঁচবিবির আয়োজনে,
দীর্ঘ জীবনের নতুন ভাবনা শীর্ষক এক আলোচনা সভায়
সভাপতিত্ব করেন উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন,উপজেলা হল রুমে আলোচনা সভায় অন্যনদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা সমাজসেবা অফিসার শামসুল ইসলাম, বন্ধন ১৫ পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লব, পৌর বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদিকা গুলশান আরা গেলিন সহ বিভিন্ন অফিসের প্রধানগণ সমাজসেবার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply