1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

পাঁচবিবিতে যৌথ অভিযানে ১৬৯ পিস ট্যাপেন্টাডলসহ আটক ১

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা মধ্যপাড়া এলাকায় বিজিবি, এসআরবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তালিকাভুক্ত আরও এক আসামি পালিয়ে যায় গেছে বলে জানা গেছে।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে উপজেলার উচনা মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে বিজিবির দুটি টহলদল এবং এসআরবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জয়পুরহাটের আরও দুটি টহলদল যৌথভাবে এ অভিযান চালায়।
আটক ব্যক্তি হলেন উচনা মধ্যপাড়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ রবিউল ইসলাম (৩০)।
অভিযানকালে তার কাছ থেকে ১৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক জব্দমূল্য ৫০ হাজার ৭০০ টাকা।

এ ঘটনায় একই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে আব্দুর রাহেদ (গনো) (৪০) পলাতক রয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, হাটখোলা সীমান্তবর্তী এলাকায় আটক মাদক ব্যবসায়ীদের দেওয়া তথ্য এবং স্থানীয় বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক আসামি ও উদ্ধার করা মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost