
ময়মনসিংহের ফুলপুরে মাদকবিরোধী অভিযানে আটক মো. ওমর আলী (৩৬) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরার পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ওমর আলী ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাকান্দা (শহীদ মিনারসংলগ্ন) গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
পুলিশ জানায়, ফুলপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ওমর আলীকে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ৮২/২০২৬ নম্বর মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। পরে একই আইনের ৩৬(১) ধারার ক্রমিক ৫ অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রায় কার্যকর করতে সাজা পরোয়ানাসহ ওমর আলীকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ফুলপুর থানা-পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply