1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

পাঁচবিবিতে ইয়াবা ট্যাপেন্টাডল সহ আটক ১

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি বাজার এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোহাম্মদ রেজওয়ান (৪০) নামে এক চিহ্নিত তালিকাভুক্ত আসামিকে আটক করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট ও পুলিশের প্রতিনিধির সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক রেজওয়ানের কাছ থেকে ৮৪ পিস ইয়াবা, ১০৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নগদ ৭ হাজার ৪৭০ টাকা জব্দ করা হয়।

পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল পাঁচবিবি থানায় হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost