1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

ফুলপুরে সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন, এআই দিয়ে ছবি বিকৃতির অভিযোগ

তপু রায়হান রাব্বি, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুরে নতুন সার ডিলার হিসেবে নিয়োগ পাওয়ার পর মিথ্যা প্রচারণা, মানহানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি বিকৃত করার অভিযোগ তুলেছেন মেসার্স সাদিকা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শাখাওয়াত হোসেন। এসব অপপ্রচারের প্রতিবাদে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তিনি সংবাদ সম্মেলন করেন। উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা মোড়সংলগ্ন মেসার্স সাদিকা ট্রেডার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে শাখাওয়াত হোসেন তাঁর বিরুদ্ধে ছড়ানো প্রচারণাকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাখাওয়াত হোসেন বলেন, নতুন সার ডিলার হিসেবে নিয়োগ পাওয়ার পর একটি মহল হিংসাত্মক মনোভাব থেকে তাঁকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আওয়ামী লীগের লোক হিসেবে পরিচিত করার চেষ্টা করছে। একই সঙ্গে তাঁর সার ডিলারশিপ বাতিলের উদ্দেশ্যে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

শাখাওয়াত হোসেন বলেন, জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তিনি কেন্দ্রীয় নেতা সুজা উদ্দিন সুজার পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন। তিনি নিজেকে বিএনপির সমর্থক বলেও উল্লেখ করেন। নিজের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালিয়ে সম্মানহানি করা হচ্ছে দাবি করে শাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি। তাঁর বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিষয়ে দেশবাসীর কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost