1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

ফুলপুরে শারদীয় দূর্গাপুজার নিরাপত্তা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যাদের নিয়ে ব্রিফিং প্যারেড

তপু রায়হান রাব্বি, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে মন্ডপে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যাদের নিয়ে ময়মনসিংহের ফুলপুরে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ভিডিপি উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার মিনি পার্কে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি প্রমূখ।
উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মো. আছাদুল্লাহিল গালিব ও প্রশিক্ষিকা শাহনাজ পারভীন এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন পৌর দলনেতা মুশিউর রহমান মুন্না পৌর ও বিভিন্ন ইউনিয়নের আনসার-ভিডিপি দলনেতা ও দলনেত্রী সহ আনসার ভিডিপির সদস্যবৃন্দ।

শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে পূজামণ্ডপ গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবে জেলা কমান্ডের নির্দেশনা অনুযায়ী ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আনসার-ভিডিপি সদস্যদের বাছাই করে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হয়েছে।

জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান সহ ইউএনও এবং ওসি বলেন, আশা করি, নিয়োগপ্রাপ্ত প্রত্যেক সদস্য তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।” আরও বলেন,কোনো কোনো পরিস্থিতিতে গণজমায়েত বা উত্তেজনা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে সদস্যদের ধৈর্য ধরে দায়িত্ব পালন করতে হবে। আপনাদের ওপর আক্রমণ হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। দায়িত্ব পালনকালে সদস্যদের সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রেখে কাজ করতে হবে, যাতে পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করতে পারেন। তবে কোনো প্রকার সমস্যা দেখাদিলে তাৎক্ষণিক জরুরী ফোন নাম্বারে যোগাযোগ করে যানাতে হবে এছাড়াও দায়িত্ব পালনকালে ছবি ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া যাবে না ?

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং শারদীয় দুর্গাউৎসব নির্বিঘ্নে সম্পন্ন হবে।

এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ফুলপুর উপজেলায় ৪৬টি পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য ২৮৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য নিয়োগের সম্পন্ন করা হয়। এর মধ্যে ৯২ জন নারী ও ১৯৬ জন পুরুষ সদস্য রয়েছেন। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনে দুজন নারী ও চারজন পুরুষ আনসার-ভিডিপি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেন। অতি গুরুত্বপূর্ণ মন্ডপে ২জন বেশি মোতায়ন করা হয় এবং বৃহস্পতিবার বিকালে সকল পূজামন্ডপে আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়ন করা হয়। তবে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আনসার ব্যাটালিয়নের মোবাইল স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost