1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

পাঁচবিবিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী কাদের মন্ডলের বিশাল মোটরসাইকেল শোডাউন

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮নং আওলাই ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের মন্ডলের বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ছাতিনালী বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের শিরট্রি, গোড়না, জাবেকপুর, রায়গ্রাম, মাকুল, পিয়ারা, আওলাই, নওগাঁ কাঁঠালী, কাঁকড়া, পাগলাবাজার, ডুগরপাড়া হয়ে ছাতিনালী হাইস্কুল মাঠে এসে শেষ হয়।

শোভাযাত্রা পরবর্তী ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন আওলাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের মন্ডল। এসময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি আমিনুল কাজী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নেতা এসএম মাসুম মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost