1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

জয়পুরহাটে পূজা মন্ডপের নিরাপত্তায় বিজিবি

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে স্থাপিত পূজামণ্ডপসমূহে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়োজিত বিজিবি সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তদারকি করেন জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুর বারী। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পারুলিয়া মিলন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক মহদোয়।

পরিদর্শনকালে তিনি মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত বিজিবি সদস্যদের কর্তব্য সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

ব্যাটালিয়ন অধিনায়ক মহদোয় উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজা চলাকালীন সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক মাঠে নিয়োজিত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost