1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

‎পাঁচবিবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৬ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে ২০২৫-২০২৬ অর্থবছরে অগ্নিকান্ড সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানকে পূর্ণবাসনের লক্ষ্যে বিনামূল্যে সরকারী ডেউটিন, নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

‎১৯ মে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে এসব ডেউটিন, নগদ টাকা ও শুকনা খাবার বিতরণ করা হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন প্রধান অতিথি হিসেবে এসব সরকারী সহায়তার ডেউটিন, নগদ টাকা ও শুকনা খাবার ভূক্তভোগীদের মাঝে বিতরণ করেন।

‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার সিদ্দিক, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী, প্রকল্প কার্যালয়ের অফিস সহকারী জুয়েল রানা ও কার্য সহকারী ওসমান গনি প্রমুখ।

‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার সিদ্দিক জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে অগ্নিকান্ড সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৭ টি পরিবার ও তিনটি প্রতিষ্ঠানে প্রত্যোককে ১ বান্ডিল করে ১৭ বান্ডিল ডেউটিন, মেরামতের জন্য ৩ হাজার করে নগদ ৬৯ হাজার টাকা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost