1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

শেরপুরে আশা’র উদ্যোগে নিরাপদ সবজি চাষে কৃষক প্রশিক্ষণ

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫ বার পঠিত

নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতে শেরপুরে চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ মে) শহরের নিউ মার্কেটে নিউ আলীশান চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে আশা শেরপুর জেলা।

আশা শেরপুরের ডিএম সুদীপ্ত সাহা’র সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

এছাড়াও প্রশিক্ষক হিসেবে শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, আশা গাজীপুরের টেকনিক্যাল কর্মকর্তা (এগ্রি) মো. আশিকুর রহমান, শেরপুর সদর অঞ্চলের এসআরএম মো. শহিদুল্লাহ, শেরপুর সদর-১ এর শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মাঈন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রশিক্ষণে জেলার ৫টি উপজেলার ৩০জন কৃষক ও কৃষাণীরা অংশ নেন। এতে নিরাপদ সবজি চাষের কৌশল, জৈব সার ব্যবহার, কীটনাশকের সঠিক প্রয়োগ এবং স্বাস্থ্যসম্মত কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব চাষাবাদে উদ্বুদ্ধ করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীরাও এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও উপকারী বলে মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost