1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে বিদায় জানাল স্বাবলম্বী উন্নয়ন সমিতি

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১১ বার পঠিত

দীর্ঘ কর্মজীবনের সফল অধ্যায়ের সমাপ্তি টানলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ (দিলু)।

মঙ্গলবার সকালে সংস্থার ড্রিম সেন্টারে তাঁর শেষ কর্মদিবস উপলক্ষে আয়োজিত হয় এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল এবং সঞ্চালনা করেন কোহিনূর বেগম।

সভায় বক্তারা বলেন, কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের অনন্য সমন্বয়ে কাজী ছহল আহমেদ (দিলু) দীর্ঘদিন ধরে স্বাবলম্বী উন্নয়ন সমিতির উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, বিচক্ষণতা ও কর্মনিষ্ঠা শুধু প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করেনি, সহকর্মীদের কাছেও তাঁকে একজন আদর্শ অভিভাবক ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তারা আরও বলেন, তাঁর অবসর গ্রহণে প্রতিষ্ঠান একজন দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারালেও সমাজ উন্নয়ন ও মানবকল্যাণে তাঁর অভিজ্ঞতা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে কাজী ছহল আহমেদ (দিলু)-কে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এ সময় সহকর্মীরা তাঁর কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে আবেগঘন বক্তব্য রাখেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসরজীবন কামনা করেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সংস্থার পরিচালক, ব্যবস্থাপকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost