1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

পাঁচবিবি গ্রাম পুলিশের বাড়িতে গাঁজা চাষ, উদ্ধারে থানা পুলিশ

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে গ্রাম পুলিশের বাড়ী থেকে তাজা গাঁজার গাছ ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানা পুলিশ। মাদক কারবারের সাথে জড়িত থাকার অপরাধে ২’জনকে আটক করে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার ধরঞ্জী ইউপির পূর্ব উচনার মৃত নফের উদ্দিনের পুত্র গ্রাম পুলিশ আমিন উদ্দিনের (৪২) বসতবাড়ি থেকে তাজা গাঁজা গাছ উদ্ধার সহ ও তাকে গ্রেফতার করা হয়। অপরদিকে উপজেলার বালিঘাটা ইউপির পুটার বিল এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত মনসুর আলীর পুত্র লিটনকে (২৫) গ্রেফতার করে পুলিশ।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান জানান, জেলা পুলিশ সুপারের দিকনির্দশনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সহ তাদেকে গ্রেফতার করা হয়। গ্রাম পুলিশ আমিনের বসত বাড়ীতে গাঁজা চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে গাঁজা গাছ সহ তাকে গ্রেফতার করা হয়। পল্লী বিদ্যুত সংলগ্ন পুটারিলে লিটনের বাড়িতে অভিযান চালিয়ে ১০’পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। থানায় মাদক মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost