
আসন্ন জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডলের খুলি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় পৌরসভার ৪’নং ওয়ার্ডের হঠাৎ পাড়ায় তার নির্বাচনী উঠান খুলি বৈঠক অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড কৃষকদরের সভাপতি আব্দুল মজিদ।
উদীয়মান ছাত্রদল নেতা হিসেবে সর্বত্র পরিচিত শামীম হোসেন মন্ডলের নির্বাচনী খুলি বৈঠকে এলাকার সর্বস্তরের নারী-পুরুষ ও সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে শামীম হোসেস মন্ডল ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি যদি আপনাদের দোয়া ও সহযোগিতায় মেয়র নির্বাচিত হতে পারি, তাহলে সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকব। আমাকে কখনো শুধু মেয়র ভাববেন না, মনে করবেন আপনাদের সেবক। আমি আপনাদের মাঝে একজন সেবক হিসেবেই বেঁচে থাকতে চাই।”
স্থানীয়রা জানান, তরুণ এ ছাত্রনেতার সেবামূলক মনোভাব ও বিনয়ী আচরণে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। বৈঠক শেষে উপস্থিত ভোটাররা তার জন্য দোয়া ও সমর্থন ব্যক্ত করেন।
আগামী পৌর নির্বাচনে পাঁচবিবি পৌরবাসীর প্রত্যাশা ও সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিয়েই কাজ করবেন বলে জানান তিনি।
পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা দুলাল, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, মহল্লাবাসী আব্দুল মজিদ, ছাত্রনেতা আল আমিন মন্ডল, হারুনুর রশিদ ও পৌর ছাত্রদলের নেতা মোরছালিনসহ আরো অনেকেই।
Leave a Reply