1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল থেকে আটক ৫

আল-আমিন, স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বিকালে উপজেলার কাপাসিয়া এলাকায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কে মিছিল চলাকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেনঃ-

উপজেলার যোগানিয়া এলাকার আবুল কাশেমের ছেলে মিজান মিয়া, যোগানিয়া ভাটি গাংপাড় গ্রামের জাবেদ আলীর ছেলে রুহুল আমিন, বাজার ছিটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শহিদুল ইসলাম, উজান গাংপাড় এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আব্দুল কাদির এবং গোবিন্দনগর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে আতাউর রহমান সুমন।

পুলিশ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ীতে আওয়ামী লীগের ব্যানারে কিছু লোক মিছিল বের করেছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে নকলা-নালিতাবাড়ী মহাসড়কের কাপাসিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মিছিলে অংশ নেয়া পাঁচজনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost