1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

নড়াইল জেলা পরিষদের ৩৮ কোটি ১১ লাখ টাকার বাজেট ঘোষণা

জেলা প্রতিনিধি, নড়াইলঃ-
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৩ বার পঠিত

নড়াইল জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৩৮ কোটি ১১ লাখ ৫৫ হাজার ৬৭৫ টাকা।

শনিবার (২৭ জুন) দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ বাজেট উপস্থাপন করা হয়।

সভায় স্বাগত বক্তব্য ও বাজেট বিবরণী উপস্থাপন করেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান।

নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবর রশিদ লাবলু, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, নড়াইল জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল আরেফিন রানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost