1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৬৬ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় ধর্মীয় চেতনা, ঐক্য ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাত্র-জনতার উদ্যোগে কালেমাখচিত পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লি, ছাত্র ও সাধারণ জনগণের অংশগ্রহণে মিছিলটি বের হয়। মিছিলটি নকলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা হাতে কালেমাখচিত পতাকা বহন করেন এবং ইসলামের শান্তি, মানবতা ও ভ্রাতৃত্ববোধের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ধর্মীয় মূল্যবোধ ধারণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং নৈতিক সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

মিছিলে ছাত্র-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচি স্থানীয় জনমনে ব্যাপক সাড়া ফেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost