1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

নকলায় জাতীয় ফল মেলার উদ্বোধন

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলায় কৃষকদের ফল চাষে উদ্বুদ্ধ করতে এবং দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি করার লক্ষ্যে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে

“করবো মোরা ফল চাষ সংরক্ষণ করবো বারো মাস”
প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর আলম।

এ সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান ড. আবু জফার মোঃ মোসলেহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াহেদ খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খুরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তারসহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কৃষক-কৃষাণী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেলায় বিভিন্ন জাতের দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শনী, ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষি সম্প্রসারণ বিষয়ক তথ্য তুলে ধরা হয়। আয়োজকরা জানান, ফল চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলাটি আগামী ২০ জুন পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost