1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

আটকের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম

ষ্টাফ রিপোর্টাঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৩ বার পঠিত

নামাজে ইমামতি করা অবস্থা থেকে পালিয়ে যাওয়া গোলাম আজম (৪৫) নামে এক আসামিকে আটক করেছে পুলিশ। আটক এড়াতে তিনি ইমামতি করার ভান করেন এবং নামাজের অনুমতি দেওয়ার এক পর্যায়ে সবাইকে সিজদায় রেখে তিনি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তবে শেষ পর্যন্ত তাকে আবারও আটক করা হয়।

বুধবার (১৭ জুন) সকালে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয় পল্টন থানা পুলিশ।
পুলিশ জানায়, চাঁদপুর আদালতে জাকির হোসেন মিজি বাদী হয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০১৩ এর অধীনে ‘রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের’ স্বত্ত্বাধিকারী গোলাম আজমের নামে মামলা দায়ের করেন। বাদীর করা মামলার প্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পল্টন থানা পুলিশ তাকে গ্রেপ্তারে সোমবার রাজধানীর পুরানা পল্টনে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিকাব ইন্টারন্যাশনালে যায়।
পল্টন থানা সূত্রে জানা যায়, এ সময় আসামি পুলিশের কাছে আসরের নামাজ পড়ার অনুমতি চান। পুলিশ অনুমতি দিলে আসামি তার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নামাজের ইমামতি করা শুরু করেন। কিন্তু দ্বিতীয় রাকাতে সিজদা থেকে উঠে মুসল্লিদের রেখে পেছনের দিক দিয়ে দৌড়ে পালিয়ে যান তিনি।
পরে পুলিশ বুধবার সকালে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আবারও অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে গোলাম আজমকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোলাম আজম দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আগেও মানবপাচার সংক্রান্ত একাধিক মামলার অভিযোগ আছে। মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পল্টন থানার ওসি মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, আসামি পুলিশের কাছে আসরের নামাজ পড়ার অনুমতি চান। পুলিশ অনুমতি দিলে আসামি তার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নামাজের ইমামতি করা শুরু করেন। কিন্তু দ্বিতীয় রাকাতে সিজদা থেকে উঠে মুসল্লিদের রেখে পেছনের দিক দিয়ে দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ বুধবার সকালে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আবারও অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে গোলাম আজমকে আটক করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost