1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন বিএনপি সভাপতি ডালিম

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪৬ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম। এসময় তিনি রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। একইসঙ্গে হাসপাতালের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে দায়িত্বরত চিকিৎসক ডাঃ তরুণ কুমার পালের সঙ্গে আলোচনা করেন। হাসপাতালের অবকাঠামো, জনবল সংকট ও সেবার মান উন্নয়নে করণীয় বিষয়ে কথা বলেন। বিএনপির নেতা ডালিম বলেন, হাসপাতালের সমস্যাগুলো সমাধানে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে।

ডা. তরুণ কুমার পাল বলেন, হাসপাতালে জনবল কম থাকলেও আমরা কোনো রোগীকে বিনা চিকিৎসায় ফিরিয়ে দিই না। সীমাবদ্ধতার মধ্যে থেকেই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। তিনি আরও বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১’শ শয্যায় উন্নীতকরণ হলে এলাকার মানুষ শতভাগ চিকিৎসা সেবা পাবে। এতে রোগীদের ভোগান্তি কমবে এবং স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে হাসপাতালের ওয়ার্ড ঘুরে দেখেন উপজেলা বিএনপি সভাপতি ডালিম। এসময় তিনি হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মচারী, রোগী ও স্বজনদের সঙ্গেও কথা বলেন। উপজেলা ছাত্রদলের আহবায়ক ছাত্রনেতা মোঃ ফয়সাল হোসেন আপেল বিএনপির সভাপতির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost