1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

কেনেডি সেন্টার থেকে মুছে ফেলা হলো প্রেসিডেন্ট ট্রাম্পের নাম

আন্তর্জাতিক ডেস্কঃ-
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩২ বার পঠিত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কেনেডি সেন্টার ভবন থেকে ডোনাল্ড ট্রাম্পের নাম পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক। রোববার (১৪ জুন) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

শনিবার (১৩ জুন) ম্যাট ফ্লোকা বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী নামটি অপসারণ করা হয়েছে। এর আগে, ভবনের ফ্যাসাড থেকে নামটি ঢেকে রাখতে একটি ত্রিপল ব্যবহার করা হয় এবং পরে ধাপে ধাপে সেটি সরিয়ে ফেলা হয়।

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে কেন্দ্রটির ওপর ট্রাম্পের প্রভাব বিস্তার ও প্রতিষ্ঠানটির পরিচয় বদলের যে চেষ্টা চলছিল, সেটির বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন. এফ. কেনেডির স্মৃতিতে গড়ে তোলা একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত।

জানা গেছে, নাম অপসারণের বিষয়টি আদালতের একটি রায়ের অংশ হিসেবে কার্যকর করা হয়েছে। তবে এর বিরুদ্ধে আইনি লড়াই এখনো চলমান রয়েছে।

এর আগে, আদালতের নির্দেশ অনুযায়ী, নির্ধারিত সময়সীমার মধ্যে নাম সরাতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে বাড়তি সময় দেওয়া হয়। এরপরই শনিবার ভোর থেকে শ্রমিকরা ভবনের বাইরের অংশে থাকা সাইনেজ অপসারণের কাজ শুরু করেন।

এ সময় কেনেডি সেন্টার ভবনের নিচে কিছু মানুষ জড়ো হয়ে এ দৃশ্য দেখেন এবং ছবি তোলেন। কেউ কেউ এটিকে ‘ন্যায়বিচারের জয়’ হিসেবে অভিহিত করেন, আবার অনেকে এটিকে রাজনৈতিক ও আইনি বিতর্কের অংশ হিসেবেও দেখছেন।

অন্যদিকে, মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, রায়ের বিরুদ্ধে আপিল প্রক্রিয়া চললেও আদালতের নির্দেশনা অনুযায়ী বর্তমানে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost