1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধ বিকাশে নকলায় কেন্দ্র শিক্ষকদের প্রশিক্ষণ

আল আমিন, ষ্টাফ রিপোর্টোরঃ-
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে শেরপুরের নকলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের আওতায় কেন্দ্র শিক্ষকদের (ব্যাচ ভিত্তিক) ২ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ইসলামি ফাউন্ডেশন নকলা উপজেলা শাখার আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রশিক্ষণটি ১৪ ও ১৫ জুন দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহাঙ্গীর আলম।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক (ডিডি) এস এম মোহাইমিনুল ইসলাম, এছাড়াও বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষকগণ অংশগ্রহণকারী কেন্দ্র শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন।

এসময় নকলা উপজেলার বিভিন্ন কেন্দ্রের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ কেন্দ্রে প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost