1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশের অভিযানে ৭৪ পিচ অবৈধ মোবাইলসহ দুই জন আটক

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে
৭৪পিচ কাগজপত্র বিহীন অবৈধ মোবাইল সহ দুইজন আটক হয়েছে।

জয়পুরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে
গতকাল দিবাগত রাতে জেলার পাঁচবিবি থানা এলাকায় এসআই(নি:) মোঃ আমিনুল ইসলাম জেলা গোয়েন্দা শাখা, জয়পুরহাট এর অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে আসামী মো: মোসাব্বির হাসান মিম্মান (২৪), পিতা-মো: মিজানুর রহমান, মাতা-মোছা: বেনজুয়ারা, সাং-পশ্চিম বালিঘাটা, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট এর “ইউনিক ব্রাদার্স গেজেট”নামক মোবাইলের দোকান হইতে ১৮ (আঠার) পিচ বৈধ কাগজপত্র বিহীন ভারতীয় পুরাতন মোবাইল ফোন উদ্ধার করেন।

পরবর্তীতে ধৃত আসামীর দেওয়া তথ্য মোতাবেক জয়পুরহাট থানাধীন পাঁচুড়মোড়ে অবস্থিত কেন্দ্রীয় মসজিদ মার্কেট এর ”তামিম গেজেট জোন”নামক মোবাইল এর দোকানে অভিযান পরিচালনা করিয়া ২ নং আসামী তামিমকে ধৃত করত: তাহার দোকান হইতে ৫৬ (ছাপান্ন) পিচ বৈধ কাগজপত্র বিহীন ভারতীয় পুরাতন মোবাইল ফোন উদ্ধার করেন।

আসামীদ্বয়ের বিরুদ্ধে ১২ই আগস্ট নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost