
আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে মাদক নির্মূলে ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশ প্রতিদিন মাদকের উপর বিশেষ অভিযান পরিচালনা করছেন। তারই ধারাবাহিকতায় সোমবার মধ্যেরাতে মাদক কারবারি রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ রুবেল (৩২) রহিমগঞ্জ ইউনিয়নের কলতাকান্দা গ্রামের আঃ রশিদ ও মোছাঃ রোমেছা খাতুনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি টিম সোমবার মাধ্যরাত পৌনে ২টায় বাশুয়া কবিরপুর মাদ্রাসা হতে রহিমগঞ্জগামী আব্দুস সামাদ মাস্টার বাড়ির সামনে কালভার্ট এর উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারি রুবেলকে গ্রেফতার করতে সফল হয়। পরবর্তীতে আসামী মোঃ রুবেল এর দেহ তল্লাশী করে তার পরনে থাকা কালো রংয়ের প্যান্টের ডান পকেট হতে ২০ পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়ে থানায় নিয়ে আসা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, দিন দিন কিশোর গ্যাং, চুরি, ছিনতাই সহ নানান অপরাধ বেড়েই চলছে। আর সবকিছুর মাঝেই দেখা যায় কোন না কোন সূত্র ধরে প্রতিটা অপরাধীয় মাদকের সাথে জড়িত। মাদক সেবনকারীদের হাতে যখন মাদক দ্রব্য কেনার মত টাকা না থাকে তখনই নানান অপরাধ করে বেড়াই। বেশিরভাগ কিছুর বয়সী ছেলেরা মাদকে আসক্ত। আর মাদকদ্রব্য এমনভাবে ছড়িয়ে পড়েছে গ্রামগঞ্জে এখন শিশুরাও এত জড়িয়ে পড়েছে। মাদক নিচে ভয়ঙ্কর রূপ। আর সকল অপরাধ ঠেকাতে মাননীয় জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ কামরুল হাসান স্যার ও ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের দিকনির্দেশনায় এখন মূল টার্গেট মাদকমুক্ত করার। তাই মাদক মুক্ত ফুলপুর গড়তে সকলের সার্বিক সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।
গ্রেফতারকৃত মোঃ রুবেল এর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে সোমবার(১০ আগস্ট) সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
Leave a Reply