
Canpotex and Dragon fertilizer এর অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলপুরের সার্বিক সহযোগিতায় সুষম সার ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ৷ উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর গ্রামে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে ১৫০ জন কৃষকের উপস্থিতিতে এ প্রোগ্রাম হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সুযোগ্য উপপরিচালক কৃষিবিদ মোঃ এনামুল হক ৷ বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডঃ উম্মে হাবিবা, অতিরিক্ত উপপরিচালক মোঃ আলমগীর আজাদ, এসিস্ট্যান্ট ম্যানেজার,ড্রাগন ফার্টিলাইজার মোঃ আব্দুল হামিদ। এছাড়াও ইসলাম,ম্যানেজার, ড্রাগন ফার্টিলাইজার, মোঃ তারিকুল, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম সহ উপসহকারি কৃষি কর্মকর্তাগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষক৷ মাটির স্বাস্থ্য রক্ষার নিমিত্তে মাটি পরীক্ষা করে সুষম মাত্রায় জমিতে সার প্রয়োগে উৎসাহিত করতে এ আয়োজনে বক্তারা কথা বলেন৷ কৃষকের স্বার্থে এ ধরনের আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে৷
Leave a Reply