1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২’জন গ্রেফতার

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২’জনকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ভীমপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে মোঃ দোলন (২৫) ও বগুড়ার আদমদীঘি উপজেলার সাহেবপাড়ার মৃত জয়নাল আবেদিনের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪০)।

পাঁচবিবি থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকালে উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ১১০’পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক তাদেরকে গ্রেফতার করা হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ তামবিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার রাতেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জয়পুরহাটে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost