1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

পাঁচবিবিতে গরু বিতরণ করে এসডিএস

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পঠিত

বৈশ্বিক মহামারীতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জয়পুরহাটের পাঁচবিবিতে গবাদি পশু গরু বিতরণ করা হয়।

শনিবার বিকালে এসডিএস এনজিওর প্রধান কার্যালয়ে গরুগুলো বিতরণ করা হয়।সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এসডিএস এনজিওর সার্বিক তত্ত্বাবধানে উপজেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয়বৃদ্ধিমূলক কর্মসূচীর মাধ্যমে জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩’টি পরিবারের মাঝে গরুগুলো বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সংস্থার নির্বাহী পরিচালক আয়েশা আক্তার ও প্রশাসনিক কর্মকর্তা আতাউর রহমান লিটন সহ উপকারভোগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost