
জয়পুরহাটের পাঁচবিবিতে আটাপুর ইউনিয়নের উচাই জেরকা এস সি উচ্চ বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মোঃ শফির উদ্দিন আকন্দের বিদায়ী সংবর্ধনা-২০২৬ ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা উপকরন এবং বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেল ৩টায় প্রথমে বিদ্যালয় প্রাঙ্গনে স্কুল কমিটির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ শফির উদ্দিন আকন্দকে ফুলেল শ্রদ্ধা জানিয়ে অশ্রুসিক্ত নয়নে সংবর্ধনা প্রদান করা হয়।তিনি ১৯৯৪ সনে এই স্কুলে যোগদান করে দীর্ঘ ৩১ বছর ধরে কর্মরত ছিলেন।
উচাই জেরকা এস সি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায সভাপতিত্ব করেন, ও স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই সরকার।
গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের শিক্ষক মোঃ ফরহাদ আলম জুয়েল ও সহকারি শিক্ষক মেহেদী হাসান সরকারের যৌথ সঞ্চালনায় এতে বিদায়ী বক্তব্য দেন,অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শফির উদ্দিন আকন্দ। বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক মাসুদ রানা।
ছাত্রদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে বক্তব্য দেন,সহকারী শিক্ষক আনোয়ার হোসেন,দশম শ্রেণীর ছাত্র মুশফিক হাসান আবির ও নবম শ্রেণীর ছাত্র নয়ন ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফিন চৌধুরী আবু,উপজেলা শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেন,প্রতিষ্ঠাতা পরিবারের সন্তান বাবু বিনয় সিং,সাবেক প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন ও আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলজার হোসেন মন্ডল প্রমুখ।
শেষে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা উপকরন এবং বৃক্ষচারা বিতরণ করেন অতিথিবৃন্দ।
Leave a Reply