
জয়পুরহাট সদর উপজেলার শতাধিক গরীব অসহায় হতদরিদ্র নারী, বিধবা নারী, স্বামী পরিত্যাক্তা ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে গবাদি পশু বিতরণ করা হয়। রবিবার বিকালে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এসডিএস এনজিওর সার্বিক সহযোগিতায় গবাদি পশু গুলো বিতরণ করা হয়। এসডিএস এনজিওর প্রধান কার্যালয়ের সামনে অসহায়দের হাতে গবাদি পশু তুলে দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান। এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা পরিষদের জেলা প্রশাসক মাসুদ রানা প্রধান। এসডিএসের উপদেষ্টা এ কে এম মাসুদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহাদত হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ এসডিএস এর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, সহকারি পরিচালক আঞ্জুমান আফরোজ ও সভানেত্রী গোলশান আরা গ্যালিন সহ উপকারভোগীরা।
প্রধান অতিথির রানা প্রধান বলেন, সমাজের অসহায় ও অবহেলিত নারীদের কর্মক্ষম ও সবলম্বী করতে সরকার এমন উদ্যোগ গ্রহণ করেছে।
Leave a Reply