1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী

তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে ১৬ আগস্ট ২০২৬ থেকে শুরু হওয়া জাতীয় মৎস্য পক্ষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর উপজেলা সম্মেলন কক্ষে (১৮ আগস্ট) মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মিস. সাধনা ত্রিপুরার সভাপতিত্বে এ সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, যুব উন্নয়ন অফিসার সহ রাজনীতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন মৎস্য চাষি ও শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষ বাড়াতে হবে। এতে দেশের পুষ্টি নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। সফল মৎস্যচাষীদের স্বীকৃতি ও পুরস্কার প্রদান অন্যদেরও আধুনিক পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করবে। এছাড়াও বিদ্যুতের বিল বাড়তি নেওয়া এবং চাষিদের ঋণ প্রদান ও খাল খননেও গুরুত্বপূর্ণ তথ্য তুলেও বলেন যদি আপনাদের সমস্যা গুলোর কথা মাননীয় সংসদ সদস্য যদি জাতীয় সংসদে উত্থাপন করেন তাহলে দ্রুত গতিতে এটি সমাধান হয়ে আসবে এবং উপকার হবে হাজারো মস্য চাষী। আরো বলেন খাল খননের বিভিন্ন ধাপ রয়েছে বৃষ্টির সৃজনে খাল খনন করা যায় না। এছাড়াও খাল খননের বিভিন্ন প্রকৃয়া রয়েছে।

এ ছাড়া জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত মাছের উপর চিত্র অংকন প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানটি নানা আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। মূল্যায়নের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost