1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন এ টি এম আবদুল বারী ড্যানি

সোহেল খান দুর্জয়, নেত্রকোনা প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৫ বার পঠিত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হিসেবে এ টি এম আবদুল বারী ড্যানীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (সংশোধন) আইন, ২০১৫-এর ধারা ৭(১) অনুযায়ী তাঁকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এ টি এম আবদুল বারী ড্যানী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। এ ধরনের কোনো সম্পৃক্ততা থাকলে নিয়োগ কার্যকর হওয়ার আগে তা পরিত্যাগ করতে হবে। এ ছাড়া তাঁর বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও চাকরির অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এই প্রজ্ঞাপন প্রকাশ হওয়ার পর থেকেই নেত্রকোনা জেলাবাসী সহ তার নিজ উপজেলা বারহাট্টায় বইছে আনন্দের জোয়ার। নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কৃতি সন্তান এটিএম আবদুল বারী ড্যানিকে এই নিয়োগ প্রদান করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেত্রকোনা জেলা সদর সহ বারহাট্টা উপজেলাবাসী।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেত্রকোনা জেলার দলীয় নেতা কর্মীরা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য ব্যক্তিকে যোগ্য স্হান দিয়েছেন, তাই আমরা দলীয় নেতা কর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এটিএম আবদুল বারী ড্যানিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর- বারহাট্টা) আসনে এমপি হিসেবে দেখতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost