1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

পাঁচবিবিতে ইয়াবাসহ ডিবির হাতে হিজড়া গ্রেফতার

সাখাওয়াত হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১০০’পিচ ইয়াবাসহ এক হিজড়া মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার নাকুরগাছী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হিজড়া নাকুরগাছীর মোঃ সমির উদ্দিনের ছেলে মোঃ হাফিজুল ইসলাম (৩৮)। ওই এলাকার একাধিক প্রতিবেশী বলেন, হাফিজুলের স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও হিজড়ার অভিনয় করে ট্রেন বাস হাটে বাজারে টাকা চেয়ে বেড়ায়। এক পাল হিজড়া তার বাসায় দিনরাত থাকে সেইসঙ্গে অনৈতিক কার্যকলাপের পাশাপাশি মাদক ব্যবসাও করত বলে জানান তারা।

জেলা ডিবির ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকালে থেকে ডিবি কার্যালয়ের এসআই শাখওয়াত হোসেন, এসআই মোঃ আব্দুল্লাহ আল নোমান, এএসআই মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে হাফিজুলের বাসার দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা ১’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি জেলাব্যাপী এ ধরনের কার্যকরী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost