1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ-
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে তার আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর নৈতিক স্খলনের অভিযোগে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে মো. ওবায়দুর রহমানের প্রায় ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি দ্রুত বিভিন্ন মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে মো. ওবায়দুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কলটি রিসিভ করেননি।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সাংগঠনিকভাবে পর্যালোচনা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ায় বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কারের সিদ্ধান্তের পর একেএম কিবরিয়া স্বপন তার ফেসবুক আইডিতে আদেশপত্রের একটি কপি প্রকাশ করে লিখেছেন, ‘কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost