
২৪ জুলাই নাটকীয় মোড় নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিন তিনজন নিখোঁজ সমন্বয়কারীর সন্ধান মেলে। রাজধানীর হাতিরঝিলে আসিফ মাহমুদ এবং ধানমন্ডি থেকে আবু বকরকে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়। যদিও সেদিন শেখ হাসিনা বিদেশি মিডিয়ায় অসত্য তথ্য প্রচারের আজগুবি অভিযোগ তোলেন। আর ওবায়দুল কাদের সেদিন দম্ভোক্তি করে বলেছিলেন, ‘শেখ হাসিনা পালায় না’।
২০২৪ সালের ২৪ জুলাই। সাল ও তারিখের মধ্যে অদ্ভুত মিল। শুধু খোঁজ মিলছিল না ৫ দিন ধরে নিখোঁজ বৈষম্যবিরোধী আন্দোলনের তিন সমন্বয়কারীর। এ নিয়ে শত দুশ্চিন্তার মাঝে রাজধানীর আলাদা জায়গায় তাদের ফেলে রেখে যায় আন্দোলন দমানোর কুশীলবরা।
কোটা আন্দোলন দমাতে গণমাধ্যম নিয়ন্ত্রণে চাপ দেয় আওয়ামীলীগ সরকার। ছাত্র-জনতার বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের উস্কে দেন শেখ হাসিনা। আন্দোলনের খবর আড়াল করতে সম্পাদকদের সংগঠন-এডিটর’স গিল্ডের নেতাদের অলিখিত নির্দেশনা দেন পলাতক প্রধানমন্ত্রী। সে সময় ছাত্র-জনতার বিক্ষোভ রুখতে আওয়ামীলীগকে আরও সরব হওয়ার প্রচ্ছন্ন ইঙ্গিত দেন ওবায়দুল কাদের।
দেশে অচলাবস্থার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে দেশবিরোধী ষড়যন্ত্র তত্ত্ব আবিস্কার করেছিলেন শেখ হাসিনার পথধরা স্বরাষ্ট্রমন্ত্রীও।
Leave a Reply